ছাতক হাসপাতালে যোগ হলো আরো একটি এম্বুলেন্স
- Update Time : ০৭:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক সরকারি এম্বুলেন্স প্রদান করা হয়েছে। বিভিন্ন সুবিধা সম্বলিত এই এম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। গত মঙ্গলবার ৭ মার্চ ফিতাকেটে এম্বুলেন্সের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মুহিবুর রহমান মানিক এমপি সকালে এম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় গিয়েছেন।
পরে এমপি মানিক উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় এ উপলক্ষে এক সংকিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।
এসময় হাসপাতালের (আরএমও) ডা. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক প্রণব দাস মিঠুসহ হাসপাতালের নার্স- ষ্টাফরা উপস্থিত ছিলেন।
রোগিদের দ্রুত সেবা কার্যক্রমে হাসপাতালে আরো দুইটি এম্বুলেন্স রয়েছে। এখানে নতুন একটি এম্বুলেন্স যোগ হওয়ায় সেবা কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। ভারত সরকার প্রদত্ত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি এম্বুলেন্সও এ হাসপাতালে রয়েছে। বর্তমানে হাসপাতালের একাধিক রোগি দ্রুত সময়ের মধ্যে সিলেটে পৌঁছানো সম্ভব।
এমপি মানিক তার বক্তব্যে বলেছেন, রক্ষনা-বেক্ষনের অভাবে যাতে সরকারি সম্পদের ক্ষতি না নয় সেদিকে হাসপাতালের সবাইকে নজর রাখেতে হবে। এ ক্ষেত্রে আমাদের ও ভুমিকা রয়েছে। আমাদেরকে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন,একটি উপজেলা শহরের হাসপাতালে রোগিদের জরুরি সেবার জন্যে ৩ টি অত্যাধুনিক এম্বুলেন্স সরকারের কাছ থেকে একটি বড় পাওনা।























