০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

  • Update Time : ১০:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে হাসপাতালের একটি কক্ষে এনসিডি কর্ণার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হিমাংশু লাল রায়। এসময় হাসপাতালে সরকারী স্বাস্থ্যসেবার মান ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। পরে অত্যাধুনিক এক্স-রে মেশিনের কার্যক্রমসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন ডাঃ হিমাংশু লাল রায়। এরকম অত্যাধুনিক এক্স-রে মেশিন জেলা হাসপাতালেও নেই বলে এর সঠিক ব্যবহার ও পরিচর্চা করার পরামর্শ দেন বিভাগীয় পরিচালক। মহামারী করোনা টিকা ইউনিট পরিদর্শন সহ মহিলাদের শরীর স্পর্শ না করে কিভাবে টিকা পুশ করতে হয় একজন মহিলাকে নিজে পুশ করে তা দেখিয়ে দেন তিনি। উদ্বোধনের সময় ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, ডাঃ ফাতেমাতুজ্জুহুরা, ডাঃ কবির আহমদ, ডাঃ তোফায়েল আহমদ সানি, ডাঃ ফারজানা বেগম, ডাঃ শাহীন রেজা, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা গৌছ আহমদ চৌধুরী, প্রধান সহকারী আমিরুল হক, সিলেটের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক, হাসপাতালের এক্স-রে অপারেটর আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

Update Time : ১০:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ আগস্ট ২০২১