ছাতক-সিলেট রেলপথ চালু করতে বিভিন্ন।সমীক্ষা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ ও এডিবি
- Update Time : ১২:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক-সিলেট রেলপথ চালু করতে বিভিন্ন ধরনের সমীক্ষা চলছে।এ রেলপথটি আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে।কাজেই রেলপথ প্রসস্থকরণ করতে নানা ধরনের পরিক্ষা- নীরিক্ষা চালিয়ে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ ও দাতাসংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) কর্মকর্তারা।ছাতক-সিলেট রেলপথ পুনরায় চালু করতে এ লাইনে কয়েকটি টীম জরীপ কাজ পরিচালনা করে যাচ্ছে। রেলপথ সংস্কার করতে প্রায় ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পেশ করা হলে ও এডিবি বিভিন্ন সমীক্ষা শেষে এ বরাদ্দ আরো বর্ধিত করনের সুপারিশ করেছে। মাটি পরিক্ষা, রেলপথ উঁচু করণ এবং রেলপথের দু’ পাশে আরো ২৫ ফুট করে ভুমি সংগ্রহ ও ভুমি সংগ্রহের কারণে কারো ক্ষতি হচ্ছে কিনা বা বিগত বন্যায় রেলপথের আশ- পাশে কয়টি পরিবারের লোকজন ক্ষতি গ্রস্থ হয়েছেন এসব বিষয়েও জরীপ কার্যক্রম চালিয়েছে এডিবি। বিভিন্ন ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছেন বা ক্ষতি গ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ধরনের অর্ধ শতাধিক পরিবারের লোকজনের সাথে বৃহষ্পতিবার বিকেলে মতবিনিময় করেছেন এডিবির কর্মকর্তারা।
ছাতক রেলওয়ে ষ্টেশনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র -২,জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এডিবির ফিল্ড কো- অর্ডিনেটর সাইফুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার আব্দুল গাফফার, ফিল্ড অফিসার রাকিবুল ইসলাম, আমজাদ হোসেন, মিনার হোসেন, শাহাদাত হোসেন, আব্দুল ওয়াহাব,রেলওয়ের কর্মচারী মহব্বত আলী, শওকত হোসেন, স্থানীয় ইকবাল হোসেন, আব্দুল মমিন মুন্সি প্রমুখ।























