ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড ২০২১-২২ইং অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কারখানার সিবিএ কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতির সভাপতি দ্বিজেন্দ্র নাথ বালা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমবায় সমিতির প্রধান পৃষ্ঠপোষক এবং ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ। বক্তব্য রাখেন, সিবিএ’র কার্যকরী সভাপতি হাবিবুর রহমান কাজল, সিবিএ’র শ্রম বিষয়ক সম্পাদক মফিজুর রহমান শাহিন প্রমূখ। এসময় সিবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল কুমার দাশ, শ্রমিক নেতা নুরুল আমিন, সারওয়ার খান বুলবুল, কছির আলী, ইউসুফ আলী, আবু বক্কর, বেলাল হোসেন, সমবায় সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সম্পাদক সৈয়দ গোলাম মোস্তফা, পরিচালক কবির মিয়া, আবুল কালাম, রফিক আলী, ছাতক সিমেন্ট কারখানা ক্লাব কমিটির সভাপতি দ্বীজেবর চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ সমিতির অংশীদার বৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সমবায় সমিতির বার্ষিক হিসাব পেশ করেন আভ্যন্তরিণ নিরীক্ষক আল ইমরান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমবায় সমিতির সদস্য মোস্তফা আহমদ ও পবিত্র গীতা পাঠ করেন দ্বীজবর চন্দ্র মজুমদার।

























