ছাতক সার্কেলের এএসপি ও ছাতক থানার ওসি শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কারে ভূষিত হলেন
- Update Time : ১০:১৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যান সভায় পুলিশের এ দু’কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম। সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৯ সালে ছাতক ও দোয়ারাবাজার থানায় সার্কেল হিসেবে সহকারী সিনিয়র পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং শেখ নাজিম উদ্দিন ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন। উভয় কর্মকর্তাই তাদের উপর অর্পিত সরকারী দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করায় সাধারন মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।





























