ছাতক সদর ইউনিয়নে ব্যাংক এশিয়া’র মাতৃত্ব ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন
- Update Time : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক সদর ইউনিয়নে ব্যাংক এশিয়া’র মাধ্যমে মাতৃত্বকালীন ভাতাভোগীদের ৯ হাজার ৬’শ টাকা করে ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাতৃত্বকালীন ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এ কার্যক্রমের আওতায় রয়েছেন ইউনিয়নের ৮২ জন নারী। তারা ৯ হাজার ৬’শ টাকা করে ভাতা পাবেন। এদিকে ইউনিয়নের ৪ ওয়ার্ডের ৬১৫ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ’র চাল প্রদান করা হয়েছে। চাল বন্টনের ২য় দিনে ইউনিয়নের ৪ ওয়ার্ডের ৬১৫ পরিবারকে ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল প্রদান করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় ইউপি সচিব পিংকু দাস, উদ্যোক্তা মুহিবুর রহমান, ইউপি সদস্য ময়না মিয়া, মুহিবুর রহমান, আব্দুছ সালাম, কাজী মারুফ আহমদ, আতাউর রহমান, সদস্যা রওশন আরা বেগম, আফিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।





























