ছাতক সদর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিতরণ
- Update Time : ০৫:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক সদর ইউনিয়নে সাড়ে ৪ শ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ জুলাই) সকালে আন্ধারীগাঁও পয়েন্ট থেকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বন্যা কবলিত এসব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নির্দেশনায় ও তাঁর বিশেষ তহবিল এবং ইউনিয়ন আওয়ামীলীগের ৫ জন নেতার অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাফিজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হোসেনের পরিচালনায় অনুষ্টিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইশতিয়াক আহমেদ তানভীর, উপজেলা সদস্য আলা উদ্দিন আলাল মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রঞ্জন কুমার দাস, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান, আব্দুল মালিক, আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা সারজান মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, খায়রুল ইসলাম, কয়েছ আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান রিয়াদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মঈনুল হোসেন, সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা ছালেক আহমদসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।


























