ছাতক শহরের পশ্চিম বাজারে তানজিন ভেরাইটিজ স্টোর’র উদ্বোধন
- Update Time : ০৫:৫৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক শহরের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকায় নতুন আঙ্গিকে তানজিন ভেরাইটিজ স্টোরের আনুষ্ঠানিক উব্দোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিলাদ, দোয়া শেষে ফিতা কেটে তানজিন ভেরাইটিজ স্টোরের উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহমদ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোনাহর আলী, বাগবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মোঃ আবুল লেইছ ফারুকী, ছাতক প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আলিম, প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী ফখরুল আলম, এটিএম তারেক, ফাবিল আহমদ পাবেল, বাকি বিল্লাহ, সুমন চৌধুরী, সুলেমান মিয়া, কয়েছ আহমদ, আব্দুল মুমিন মুন্সি, সালাউদ্দিন সুমেল, তানভীর চৌধুরী, সাদিক আহমদ, রেজাউল করিম, মাহিব আহমদ, শাওন আহমদ, মেহেদী হাসান প্রমুখ। এর আগে দোয়া ও মিলাদ পাঠ করেন মাও. আব্দুস শাকুর নির্গমী। এসময় মাও. মোঃ আবুল লেইছ ফারুকী, মাও. শামছুল ইসলাম, ক্বারী ইউসুফ আলী উপস্থিত ছিলেন।





























