০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক রেলওয়ের বাসা-বাড়িতে অবৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে রেলওয়ের ১৯ টি বাসার অবৈধ গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রেলওয়ে বিভাগের এক বিশেষ অভিযানে ৭ টি বাসার বিদুৎ, পানি সহ অবৈধ গ্যাস লাইন ও ১২ টি বাসার বিদুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রেলওয়ে বিভাগের সরকারি এসব বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বহিরাগতরা বসবাস করে আসছে। অভিযোগ রয়েছে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা এসব বাসা-বাড়ি বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছে। একাধিক কর্মচারী ছাতক থেকে বদলী হলেও নিয়মিত ছাতকে এসে এসব বাসা-বাড়ির ভাড়া আদায় করছেন। অভিযানের সময় গ্যাসের ৪ টি রেগুলেটর, প্রায় ৫০ কেজি বিদ্যুতের তার উদ্ধার করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ছিলেন রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য-অঃদাঃ) আবুল কালাম আজাদ, উপ-সহকারী প্রকৌশলী পিডিবি ফজলে রাব্বি, জালালাবাদ গ্যাস ছাতক’র ডেপুটি ম্যানেজার শরিফুল হক, ছাতক থানার এসআই আনোয়ার হোসেন, ছাতক রেলওয়ের প্রধান অফিস সহকারী সুরঞ্জন পুরকায়স্থ, ফোরম্যান মাহবুবুল আলম সহ পুলিশ ও রেলওয়ের (আরএনবি) নিরাপত্তা বাহিনী।##

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক রেলওয়ের বাসা-বাড়িতে অবৈধ গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন

Update Time : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১