ছাতক পৌর যুবদলের ২০ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা
- Update Time : ০৪:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর যুবদলের ২০ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১ জন আহবায়ক, ১ জন সিনিয়র যুগ্ম আহবায়ক, ৫ জন যুগ্ম আহবায়ক ও সদস্য রয়েছেন ১৩ জন। সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আহবায়ক খায়ের উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে আশরাফ চৌধুরী মাসুম’র নাম ঘোষণা করেন। অন্য যুগ্ম আহবায়ক ও সদস্যদের নাম ঘোষণা করেন জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস। নবগঠিত আহবায়ক কমিটিতে ৫ জন যুগ্ম আহবায়ক হলেন তারেক হোসেন, আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েজ, রাসেল আহমদ ও খলিলুর রহমান। সদস্য রয়েছেন ফখরুল আলম, রাজু চৌধুরী, জুনেদ আহমদ বোগদাদ, জয়নাল আবেদীন রফিক, কামাল মিয়া, আব্দুল হোসেন মামনুন, ইসতিয়াক আহমদ নাহিদ, নোমান ইমদাদ কানন, রাহিম হোসেন নাজিম, সৈয়দ তাজ উদ্দিন, ফয়জুন নূর মিয়া, মাহমুদ মনির সাজ্জাদ ও মিজানুর রহমান।##





























