ছাতক পৌর নির্বাচন পরিচালনায় বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ০২:৩৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রাশিদা আহমদ ন্যান্সির নির্বাচন পরিচালনার জন্য ১৫১ সদস্য বিশিষ্ট এক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সৈয়দ তিতুমীরকে আহবায়ক ও জয়নাল আবেদীন মহীকে সদস্য সচিব করে গঠিত বিএনপির এ নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য রয়েছেন ১’শ ৪৯ জন। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে হাজী বারিক মিয়া, হাজী সুরুজ আলী, হাজী কনু মিয়া, আবু হুরায়রা ছুরত, শামছুর রহমান শামছু, হিফজুল বারী শিমুল, আলা উদ্দিন, জসিম উদ্দিন সালমান, শামছুর রহমান বাবুল, শফী উদ্দিন, সুলেমান মিয়া, বাকী বিল্লাহ, শংকর দাস, কামাল চৌধুরী, আঙ্গুর মিয়া, আশরাফুল হক খেলন, শাহিনুল হক চৌধুরী, মোজাম্মেল হক রুহেল, আবুল হোসেন, রাসেল মাহমুদ, জয়নাল আবেদীন রফিক, সোহরাব হোসেন, তারেক আহমদ, ফখরুল আলম, কামাল উদ্দিন, ফয়জুল আহমদ পাবেল, মিন্টু ঘোষ, আলাল মিয়া, মতিউর রহমান, এড. ফয়সল আহমদ, আব্দুল মুনিম মামনুন, সৈয়দ মেহেদী, সাচ্চা আবেদীন সহ আরো ১’শ ১৬ জন সদস্য।





























