ছাতক পৌর নির্বাচনে ৩ নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন সাবেক কাউন্সিলর ফয়জুর রহমান
- Update Time : ১০:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার ৩ নং ওয়ার্ডে আবারো কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন মোঃ ফয়জুর রহমান। তিনি নোয়ারাই গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র। ছাতক পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম নির্বাচন ১৯৯৯ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিনি ৩ নং ওয়ার্ডের প্রথম কমিশনার নির্বাচিত হয়েছিলেন। দায়িত্বে ছিলেন ২০০৪ সাল পর্যন্ত। পরবর্তী নির্বাচনেও মোঃ ফয়জুর রহমান ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। দায়িত্ব পালন করেছেন ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত। বিশিষ্ট ব্যবসায়ী, সাদা মনের মানুষ মোঃ ফয়জুর রহমান আবারো ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করবেন বলে ঘোষনা দিয়েছেন। এ লক্ষ্যে তিনি এলাকায় প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। পৌরসভার নির্বাচনী তফসিল এখনো ঘোষনা হয়নি। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে ২০২১ সালের জানুয়ারী মাসে প্রথম দফা পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কাজেই এখানের প্রার্থীরা আগাম প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। মোঃ ফয়জুর রহমান ৩ নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কমিশনার ও কাউন্সিলর। তিনি এ এলাকার একজন পরিচিত মুখ ও দানশীল ব্যক্তিত্ব। করোনা মহামারী ও পরপর তিনদফা বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে ছিলেন মোঃ ফয়জুর রহমান। নোয়ারাই বাজারের ব্যবসায়ী আমির উদ্দিন ও নোয়ারাই কাটিটিলা’র বাসিন্দা মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ সেলিম জানান, বিগত দিনে এই ওয়ার্ডের জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন মোঃ ফয়জুর রহমান। তিনি এলাকার গরীব দুঃখী মানুষের জন্য কাজ করেছেন। ওয়ার্ডবাসীর ভালোবাসার পাত্র তিনি। আসন্ন পৌর নির্বাচনে ৩ নং ওয়ার্ডের জনসাধারণ তাকে কাউন্সিলর নির্বাচিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে কাউন্সিলর প্রার্থী মোঃ ফয়জুর রহমান আসন্ন পৌর নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সকল জনসাধারণের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।





























