০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক পৌর নির্বাচনের জন্য আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সুমন চৌধুরী

  • Update Time : ১২:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ফরম জমা দিয়েছেন উপজেলা যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন। শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়ে দায়িত্বশীলদের (দলীয় মনোনয়ন বোর্ড) কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
আনিসুর রহমান চৌধূরী সুমন ছাতক পৌর শহরের বাগবাড়ী মহল্লার সুনু মিয়া চৌধুরীর ছেলে এবং উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের ছোট ভাই। ২০১০ সালে ছাতক পৌর নির্বাচনে সাইফুর রহমান চৌধুরী অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তার পরিবর্তে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন লাভের জন্য প্রার্থী হয়েছেন আনিসুর রহমান চৌধুরী সুমন। দলীয় মনোনয়ন ফরম জমাদানের সময় তার সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা সায়েম বখ্ত, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, কালারুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি, ফজলু মিয়া প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক পৌর নির্বাচনের জন্য আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সুমন চৌধুরী

Update Time : ১২:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০