০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক পৌরসভা নির্বাচন, মাঠে ৪৯ প্রার্থী চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা

  • Update Time : ১২:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: আগামী ১৬ জানুয়ারির পৌর নির্বাচনকে সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছেন সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। রাতের কনকনে শীত উপেক্ষা করে ভোটারদের বাড়ী-বাড়ী ছুটছেন তারা। পথসভা, গণসংযোগ, মিছিল, মাইকিং, উঠান বৈঠক করে যাচ্ছেন মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা। তারা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। চায়ের টেবিল, পয়েন্ট ও হাটবাজারে প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ভোটাররা করছেন চুলচেরা বিশ্লেষণ। কে হতে যাচ্ছেন পরবর্তী ছাতক পৌরপিতা। ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম চৌধুরী ও বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে রাশিদা আহমদ ন্যান্সি নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করছেন। এ পৌরসভায় মেয়র পদে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ছাতক পৌরসভায় মেয়র পদে এবারই প্রথম একজন নারী প্রার্থী অংশ নিয়েছেন। সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন পৌরসভা নির্বাচনে এ বছর মেয়র পদে ছাতক পৌরসভায়ই একজন নারী প্রার্থী লড়ছেন। শিক্ষা-দীক্ষায়ও অনেক এগিয়ে রয়েছেন এ নারী প্রার্থী। এদিকে আওয়ামীলীগের প্রার্থী আবুল কালাম চৌধুরী টানা তিনবার পৌরসভার চেয়ারম্যান ও মেয়র ছিলেন। সাধারণ মানুষের মতে ছাতক পৌরভায় মেয়র পদে লড়াই হচ্ছে সমানে সমান। দু’প্রার্থীর প্রচার-প্রচারণায় নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। ছাতক পৌরসভায় প্রধান দু’দলের দু’মেয়র প্রার্থী ছাড়াও ৯ ওয়ার্ডে ৩৩ সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে ছাতক পৌর শহর সহ আশপাশ এলাকা। সব মিলিয়ে এখানে নির্বাচনী আমেজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৩০ হাজার ২৭৮জন। আগামী ১৬ জানুয়ারি ১৯টি কেন্দ্রের ৭৭টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক পৌরসভা নির্বাচন, মাঠে ৪৯ প্রার্থী চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা

Update Time : ১২:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারি ২০২১