ছাতক পৌরসভা নির্বাচনে ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল
- Update Time : ০১:৪১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পত্র দাখিল করা ৪৯ প্রার্থীদের মধ্যে ৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তফশীল অনুযায়ী মঙ্গলবার যাচাই-বাচাই শেষে তাদের দাখিল করা মনোনয়ন বাতিল বলে ঘোষনা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার। উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফয়েজুর রহমান জানান, নির্বাচনী বিধি বহির্ভূত হওয়ায় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরজ মিয়া, ৪ নং ওয়ার্ডের প্রার্থী রশিদ আহমদ ও ৮নং ওয়ার্ডের প্রার্থী জুবায়ের আহমদ এবং বর্তমান কাউন্সিলর নওশাদ মিয়ার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাকী ৪৫ জন প্রার্থীর মধ্যে মেয়র পদে ২ জন, সংরক্ষিত নারী আসনে ১৩ জন ও কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করা হয়। নির্বাচনী তফশীল অনুযায়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং একই কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে ৩০ ডিসেম্বর। ১৬ জানুয়ারী ছাতক পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





























