ছাতক পৌরসভাসহ ৩ উপজেলার মজলিসের দায়িত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০১:৩২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের
ছাতক উপজেলা, পৌরসভা ও দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের দায়িত্বশীলদের নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিনের উদ্যোগে ঈদ পূনর্মিলনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ছাতক শহরের অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং ছাতক উপজেলা সভাপতি মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আকিক হোসোইন, জেলা নির্বাহী সদস্য কাজি বদরুল আলম, ছাতক উপজেলা সহ-সভাপতি কেএম আমির আলী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা জসিম উদ্দিন, সেক্রেটারী হাফেজ মাওলানা আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক কেএম মোশাহিদ আলী, সমাজকল্যাণ সম্পাদক ইকবাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সা’দ আহমদ, ছাতক পৌর শাখার সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, সেক্রেটারী ফারুক আহমদ, সহ-সেক্রেটারী হাফেজ নূরে আলম, নির্বাহী সদস্য মাওলানা মঞ্জুর আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য মাওলানা জমির আলী, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সেক্রেটারী হাফেজ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ তৈয়্যিবুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, উত্তর খুরমা ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা সালেহ আহমদ, কালারুকা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুর রহিম, জাউয়া ইউনিয়ন সগ-সভাপতি ইয়াহ্ইয়া প্রমূখ।
সভায় বক্তারা মাওলানা শফিক উদ্দিনকে আগামি জাতিয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হওয়ার জোর দাবি জানিয়ে বলেন, ছাতক-দোয়ারার মাঠি খেলাফতের ঘাঁটি হিসেবে এ আসনে খেলাফত মজলিসের প্রার্থী দেয়া হলে অবশ্যই জোটের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যে নেতৃবৃন্দ দীর্ঘদিন থেকে তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার কারিগর জননেতা মাওলানা শফিক উদ্দিনকে এখানে জোটের প্রার্থী মনোনীত করার জন্যে জোটের হাই কমান্ডের প্রতি আহবান জানান।






















