০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাপস চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল

  • Update Time : ০২:৪৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরীর পক্ষে ও পানির বোতল প্রতীকের সমর্থনে এক নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কালীবাড়ী এলাকা থেকে মিছিল শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন কাষ্টম এলাকায় এসে শেষ হয়। এর আগে দুপুর থেকে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে কর্মী-সমর্থকরা পানির বোতলসহ খন্ড-খন্ড প্রচার মিছিল নিয়ে কালীবাড়ী এলাকায় জড়ো হতে থাকে। এক পর্যায়ে পানির বোতল প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিল শেষে পুরাতন কাষ্টম এলাকায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রবাল চৌধুরী, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, ব্যবসায়ী মিজান মিয়া, ছাত্রনেতা আব্দুল কুদ্দুস শিবলু প্রমুখ। সভায় সমাপনী বক্তব্যে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি, কাউন্সিলর প্রার্থী তাপস চৌধুরী বলেন, তিনি ওয়ার্ডবাসীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। বার-বার তাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে সম্মানিত করেছেন ওয়ার্ডবাসী। তিনি ৭ নং ওয়ার্ডের সকল জনসাধারণের কাছে ঋণী। বিগত দিনে ওয়ার্ডবাসীর সাথে থেকে সেবা করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও তিনি ওয়ার্ডবাসীর পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তার নির্বাচনী প্রতীক পানির বোতল মার্কায় ভোট প্রদানের জন্য সকলের প্রতি আহবান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাপস চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল

Update Time : ০২:৪৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১