১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন খায়ের উদ্দিন

  • Update Time : ১০:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন খায়ের উদ্দিন। তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক খায়ের উদ্দিন এ ওয়ার্ডের নবাগত একজন প্রার্থী। তিনি এলাকায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। তার সমর্থক ও কর্মীরা ভোটারদের বাড়ী বাড়ী যাচ্ছেন। রাস্তায়-রাস্তায় সাটিয়ে রেখেছেন বিলবোর্ড ও ব্যানার। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন তার সমর্থকরা। খায়ের উদ্দিন দক্ষিণ বাগবাড়ী এলাকার বাসিন্দা মৃত সানুর মিয়ার পুত্র। এলাকায় তরুণ ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে। করোনা মহামারী ও বারবার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে অর্থ ও খাদ্যসহায়তা নিয়ে দাড়িয়েছেন খায়ের উদ্দিন। নবাগত হলেও পৌরসভার ৫ নং ওয়ার্ডের একজন জনপ্রিয় মানুষ তিনি। এলাকায় জনপ্রিয় হিসেবে পরিচিতি রয়েছে তার। আমাদের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতকারে কাউন্সিলর প্রার্থী খায়ের উদ্দিন জানান, অবহেলিত ৫ নং ওয়ার্ডের উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন। পৌরসভা গঠনের এতোদিন পরেও এ ওয়ার্ডের বাসিন্দারা অবহেলিত ও উন্নয়নবঞ্চিত রয়েছেন। নির্বাচিত হলে তিনি ওয়ার্ডবাসীর ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাবেন। ৫ নং ওয়ার্ডের মানুষ তাকে ভালোবাসে। কাজেই এ ওয়ার্ডের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই তিনি প্রার্থী হচ্ছেন। ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ড আকারে বড় হলেও এখানে ভোটার সংখ্যা কম। ছাতক পেপারমিল বন্ধ হওয়ার কারনে এ ওয়ার্ডে ভোটার সংখ্যা অনেকটা কমে গেছে। দক্ষিণ বাগবাড়ী, লেবারপাড়া, রহমতবাগ, পেপারমিল মিনি মার্কেট ও বর্তমান নিটল গ্রুপের প্রতিষ্ঠান নিটল কার্টিজ মিল নিয়ে এ ওয়ার্ডের অবস্থান। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা গত নির্বাচনে ছিলো প্রায় ১ হাজার ৮’শ। আসন্ন নির্বাচনে এখানে ভোটার সংখ্যা ২ হাজারে পৌছাতে পারে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন খায়ের উদ্দিন

Update Time : ১০:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০