ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের লেবারখালে খায়ের উদ্দিনের উদ্যোগে সাঁকো নির্মাণ
- Update Time : ০২:১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী এলাকার ভেতর লেবারখালের ব্রিজটি নতুন করে নির্মানের জন্য ৬ মাস আগে ভেঙ্গে দেয়া হয়। ব্রিজটি নির্মান না হওয়ায় দক্ষিণ বাগবাড়ী ও লেবারপাড়া এলাকার হাজারো লোকজনের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ব্রিজ ভেঙ্গে কোন বিকল্প ব্যবস্থা না করায় দু’পাড়ার মানুষকে এ বর্ষায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজনের যাতায়াত সুবিধা ও দূর্ভোগের বিষয়টি বিবেচনায় এনে দক্ষিন বাগবাড়ী মহল্লার খায়ের উদ্দিন নিজ শ্রম ও অর্থ ব্যয়ে লেবারখালে বাঁশ ও গাছ দিয়ে একটি সাঁকো নির্মান করে দিয়েছেন। শনিবার ও রবিবার দু’দিনে জনস্বার্থে এ সাঁকোটি নির্মান করা হয়েছে। এতে বর্ষায় লেবারপাড়া ও দক্ষিণ বাগবাড়ী এলাকার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হয়েছে। খায়ের উদ্দিন জানান সাঁকো নির্মানে স্থানীয় আবুল হোসেন, মহরম আলী, মুরব্বি শামসুদ্দিন নজির মিয়া, আইয়ুব আলী, রতন বাবু, হেলাল মিয়া, সোহেল আহমদ, আবুল কালাম, জিল্লুল হাসান, জালাল উদ্দিন প্রমুখ তাকে উৎসাহ দিয়েছেন এবং সাঁকো নির্মাণের সময় উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।





























