১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক পৌরসভার ১০৩ কোটি ৫৭ লাখ টাকার নতুন বাজেট ঘোষণা

  • Update Time : ১১:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে ছাতক পৌরসভার সম্মেলন কক্ষে ১ শত ৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকার নতুন বাজেট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।

বাজেটে রাজস্ব ও বিভিন্ন উন্নয়ন তহবিলে মোট আয় দেখানো হয়েছে ১শ ৩ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ২৭৩ টাকা, ব্যয় দেখানো হয়েছে ১শ ২ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা এবং স্থিতি দেখানো হয়েছে ১কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৬০৫ টাকা।

বাজেটে বিভিন্ন আয়ের খাতের মধ্যে কর আদায় থেকে ৮ কোটি ২৪ লাখ ৫০ হাজার,ট্রেড লাইসেন্স বাবত ৫০ লাখ টাকা,লাইটিং থেকে ৪৫ লাখ ১৮ হাজার টাকা, কনজারভেন্সি থেকে ১ কোটি ৫৪ লাখ ৪১ হাজার ২শ টাকা, হাট-বাজার ইজারা থেকে ৪৫ লাখ টাকা,সিএনজি স্ট্যান্ড ইজারা থেকে ১৫ লাখ টাকা,রাস্তা উন্নয়ন কর ৫৫ লাখ টাকা,খেয়াঘাট ইজারা ৫০ লাখ টাকা, কিচেন মার্কেট-সবজী দোকান থেকে ৫ লাখ টাকা,বালু-পাথর আমদানি-রপ্তানি কর থেকে ৭৫ লাখ টাকা দেখানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ব্যয়ের খাত দেখানো হয়েছে পৌরসভার মেয়র-কাউন্সিলরদের বেতন-ভাতা ৩০ লাখ টাকা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১ কোটি ৮৫ লাখ টাকা, আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিলে স্থানান্তরিত খরচ ৪৫ লাখ টাকা, পৌরসভা পরিচালিত স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ৩০ লাখ টাকা , সুইপার বেতন ৮ লাখ টাকা , বিদ্যুৎ বিল ২৫ লাখ টাকা, জিএপি ১৫ লাখ টাকা,পি আর এ পি ৩৬ লাখ ৫০ হাজার টাকা,রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তর ৫০ লাখ টাকা। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে আরও বিভিন্ন খাতে আয়-ব্যয় দেখানো হয়েছে।

বাজেট সভায় পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী,পৌর সভার হিসাব রক্ষক কুলসুমা বেগম, উপ সহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস,কর আদায়কারী জামাল উদ্দিন,পৌর কাউন্সিলর ইরাজ মিয়া,হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, রশিদ আহমেদ খছরু, শফিকুল ইসলাম,রত্না রানী মালাকার সহ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক পৌরসভার ১০৩ কোটি ৫৭ লাখ টাকার নতুন বাজেট ঘোষণা

Update Time : ১১:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩