ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২ পদের বিপরীতে ১২ জনের মনোনয়ন দাখিল
- Update Time : ০৭:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক পাথর ব্যবসায়ী সমিতির (রেজি.নং-চট্ট-১৭১৪) নির্বাচন উপলক্ষে ১২ টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র কিনেছিলেন ২২ জন প্রার্থী। কিন্তু মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ও সময়মতে শনিবার ১২ পদের বিপরীতে ১২ জন প্রার্থীই মনোনয়ন পত্র দাখিল করেন। ১৩ ডিসেম্বর রবিবার মনোনয়ন পত্র যাচাই-বাচাই করে সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করে গঠিত নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ ছিলো ২৬ ডিসেম্বর শনিবার। যেহেতু ১২ পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন কাজেই ২৬ ডিসেম্বর আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচনের সিডিউল মোতাবেক সভাপতি পদে হাজী মোঃ ফজলু মিয়া চৌধুরী, সহ-সভাপতি পদে হাজী মোঃ আলী আসগর সোহাগ, হাজী মোঃ আরিছ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ আবুল হাসান, সহ-সাধারন সম্পাদক পদে হাজী মোঃ ছালেক মিয়া, কোষাধ্যক্ষ পদে হাজী মোঃ হাতেম লিটন, প্রচার সম্পাদক পদে হাজী মোঃ বাবুল মিয়া, দপ্তর সম্পাদক পদে হাজী মোঃ সুজন মিয়া, কার্যকরী সদস্য পদে মোঃ সাদিক মিয়া তালুকদার, নেছার আহমদ, মোঃ আদনান হোসেন মিজান ও ইকবাল হোসেন রানা মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ জানান, কোনো পদে একক প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দী না থাকায় এবং তাদের মনোনয়ন পত্র বৈধ হওয়ায় ১২ জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষণা করা হবে।





























