০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক-দোয়ারার শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে ব্যাপক কাজ চলমান- এমপি মানিক

  • Update Time : ০৫:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক-দোয়ারাবাজার উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কাজ করা হচ্ছে। প্রগতি উচ্চবিদ্যালয়কে কলেজে উন্নীত করার পর বর্তমানে এখানে নান্দনিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। সুনামগঞ্জের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়ায় আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এছাড়া ছাতক থেকে দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন সম্প্রসারণ করে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম করার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দোয়ারাবাজার উপজেলার দোহালিয়ায় প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজের ভবন কাম বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ভবন কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।দুপুরে দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে প্রতিষ্ঠানেরগর্ভনিং বডির সভাপতি দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা অশোক কুমার দাস ও আরটিএন ইকবাল হোসেনের পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আলী উসমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম ,আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, রফিক উদ্দিন (অব. ওয়ারেন্ট অফিসার), উপজেলা আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস, সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন, ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক নুর হোসেন আবদুল্লাহ প্রমুখ। এ সময় প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজের উন্নয়ন কাজে ৫ লাখ টাকা অনুদান দেন দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক-দোয়ারার শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে ব্যাপক কাজ চলমান- এমপি মানিক

Update Time : ০৫:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০