১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক-দোয়ারার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- মুহিবুর রহমান মানিক

  • Update Time : ০২:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত সদস্য প্রার্থী মুহিবুর রহমান মানিক বলেছেন, বিএনপির রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই, আওয়ামীলীগ বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা কিন্তু বিএনপি নির্বাচিত হলে কে প্রধানমন্ত্রী হবেন তারা নিজেও জানেন না। তারা নির্বাচনে এসেছে আন্দোলনের জন্য আর আওয়ামীলীগের এসেছে উন্নয়নের জন্য।

তিনি বলেন, দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে ও পুত্র তারেক রহমানকে দেশে এনে জনগণ এই বাংলাদেশকে আর হাওয়া ভবন বানাতে চায় না। দেশের মানুষ এখন উন্নয়ন চায়।

অতিতেও ছাতক-দোয়ারার বিএনপির ত্যাগী মনোনয়ন প্রত্যাশীদের সাথে তাদের দল বেইমানি করেছে উল্লেখ করে তিনি বলেন, তারেক জিয়া লন্ডনে বসে ইন্টারভিউ নেয় এক আসনে দুইজন, তিনজনকে প্রাথমিক মনোনয়ন দিয়ে নিলামের মাধ্যমে যে যত বেশি টাকা দিতে পারবে তাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। অতিতে ছাতক-দোয়ারাবাজারে বিএনপির কোনো প্রার্থী মনোনয়ন কিনে জয়লাভ করতে পারেননি।

ছাতক-দোয়ারা শান্তি ও সম্প্রীতির জায়গা এখানে বড় শহরের বড় মাস্তানদের ঠাঁই হবে না নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে এই দুর্বৃত্তায়নের রাজনীতিকে চিরতরে বন্ধ করে ভালো মানুষদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর, হাসনাবাদ, চরমহল্লা ইউনিয়নের, চানপুর, কামরাঙ্গীরচর, কপলা বাজার, সিংচাপইড় ইউনিয়নের কুর্শী মোহাম্মদপুর বাজারে নৌকা মার্কার সমর্থনে পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামিম আহমদ চৌধুরী, ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এসএম সুজন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য আবু সাদাত লাহিন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক-দোয়ারার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- মুহিবুর রহমান মানিক

Update Time : ০২:৩১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮