ছাতক-দোয়ারায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আজাদের মতবিনিময়
- Update Time : ১২:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক- দোয়ারাবাজার নিয়ে গঠিত সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, কমিউনিটি ব্যক্তিত্ব আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ। ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবদিকদের সাথে মত বিনিমিয় করে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেছেন। শনিবার (১৭ জুন) দুপুরে ছাতক প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাঁর রাজনৈতিক জীবনের কাহিনী তুলে ধরেন আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ। এ সময় তিনি বলেন, ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আওয়ামী রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দেশে এবং প্রবাসে কাজ করে যাচ্ছেন তিনি। ছাত্র জীবনে তিনি রাজনীতির কারনে বহু মামলা-হামলার শিকার হয়েছিলেন ওই ছাত্র নেতা। ছাতকে তাঁর জন্মস্থান হলেও তিনি সিলেটে আওয়ামী রাজনীতির সাথে সবসময়ই সম্পৃক্ত ছিলেন। পরিবারের চাপে তিনি যুক্তরাজ্য চলে গেলেও সেখানেও তিনি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সাথে জড়িত হয়ে বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।বর্তমানে তিনি ছাতক-দোয়ারাবাজারের মানুষের কল্যাণে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে একটি প্লাটফর্মের প্রয়োজন হয়। সে লক্ষেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করেন। দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি তাকে উপযুক্ত মনে করেন এবং দলীয় মনোনয়ন প্রদান করেন তবেই তিনি ছাতক-দোয়ারাবাজার আওয়ামী পরিবারকে সাথে নিয়ে নির্বাচন করবেন।তবে দলীয় মনোনয়ন ছাড়া তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে স্পষ্ট উল্লেখ করে তিনি আরো বলেন, দল যাকে মনোনয়ন দেবে তিনি তার হয়েই মাঠে কাজ করবেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হলে একটি পরিকল্পিত রূপরেখা তৈরী করে ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নকে আরো অনেক উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ সেবার মনোভাব নিয়ে যুক্তরাজ্যের বিলাসী জীবন-যাপন ত্যাগ করে দেশে এসেছেন নিজ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে। জনপ্রতিনিধি না হলেও তিনি ছাতক-দোয়ারার মানুষের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রতি আস্থায় অবিচল থেকে জীবনের বাকী অংশটুকু আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রাখবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সায়েদুল হক, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুল শাহ, আব্দুল্লাহ আল মামুন,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু,অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য আমিনুল ইসলাম আজির প্রমূখ। এসময় ছাতক প্রেসক্লাব সদস্য তমাল পোদ্দার, ফটো সাংবাদিক আমির আলী,সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী,ফয়ছল আহমদ,সাজ্জাদ মাহমুদ মনির, সেলিম মাহবুব,তানভীর আলম জাকির,আবু বকর সিদ্দীক চৌধুরী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ সিলেটে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে তিনি ছাত্রলীগের রাজনীতিতে অবদান রেখেছেন। সিলেট ‘ল’কলেজের জি এস ছিলেন তিনি। যুক্তরাজ্যে বিভিন্ন সময় যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কাজ করেছেন। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য তিনি। আনিসুজ্জামান মোহাম্মদ আজাদ ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বাসিন্দা। তিনি গুরাদেও গ্রামের মরহুম হাজী আব্দুল লতিফের পুত্র।
























