ছাতক দক্ষিণ ছৈলা আফজালাবাদ ইউনিয়নে তালামীযের কাউন্সিল সম্পন্ন
- Update Time : ০৭:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আনন্দনগর আঞ্চলিক তালামীযের ১৮-১৯ সেশনের কাউন্সিল ও অধিবেশন রোববার বিকেলে আনন্দগর ও গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল হাসানের পরিচালানায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার ছিলেন ছাতক দক্ষিণ উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক মো: সুহেল তাজ। কাউন্সিলে হাফিজ সুমন আহমদকে সভাপতি, আব্দুল্লাহ আল হাসানকে সাধারন সম্পাদক ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য কমিটি গঠন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালনগর আঞ্চলিক শাখার সভাপতি হেলাল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহেল আহমদ, লাকেশ্বর দাখিল মাদ্রাসা শাখার সাধারন সম্পাদক হাফিজ জাবেদ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুব আহমদ, নাসিম আহমদ প্রমুখ।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি খালেদ আহমদ, সহ-সাধারন সম্পাদক জুনেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক লায়েক আহমদ, সহ-প্রচার সম্পাদক আলীম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-অফিস সম্পাদক নবীর হুসেন, প্রশিক্ষণ সম্পাদক তোফায়েল আহমদ, সহ-অফিস সম্পাদক রাজু আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রুমন আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেদুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবেদ আহমদ, সদস্য- ছাব্বির আহমদ, কামিল হুসেন, রাজন আহমদ, আমিনুল হক, শামিম আহমদ, আতর আলী, ফয়সল আহমদ, নাছির উদ্দিন, এনামুল হক, নাজমুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি





























