ছাতক থানার ওসি সহ আরো ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত
- Update Time : ০৭:৫১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে নতুন করে ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ছাতক থানার ওসি মোস্তফা কামাল, ছাতক হাসপাতালের অফিস সহকারী প্রদীপ দাস, কৈতক হাসপাতালের অফিস সহকারী সঞ্জয় কুমার দাস সহ ৮ জন। বুধবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী। এ নিয়ে ছাতকে করোন আক্রান্ত হয়েছেন ২৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন। অন্যান্যরা হাসপাতাল ও হোমকোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন। ডা. রাজীব চক্রবর্তী জানান ছাতকে করোনায় মৃত্যুবরণ করেছেন ১১ জন। এর মধ্যে ৬ জন ছাতক ও কৈতক হাসপাতালে নমুনা দিয়ে পরীক্ষা শেষে ফলাফল পজেটিভ থাকায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ডা.মঈন উদ্দিন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাকে ছাতকের নিজ গ্রামে দাফন করা হয়েছে। অন্যান্য ৪ জন নিজ উদ্যোগে নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হলে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।





























