ছাতক কপলা বাজার হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার তাফসীরুল কুরঅান মহা-সম্মেলন ১৪ জানুয়ারী
- Update Time : ১০:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় অার্থ-সামাজিক সংগঠন কপলা বাজার হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার তাফসীরুল কুরঅান মহা-সম্মেলন অাগামি ১৪ জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
ছাতক-দোয়ারার তিনটি ইউনিয়নের সর্বসাধারণের সম্মেলনস্থল কপলা বাজার সংলগ্ন ময়দানে এলাকার বৃহৎ ও জনপ্রিয় সংগঠন হিলফুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যােগে ১৪ জানুয়ারী মঙ্গলবার বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত বার্ষিক তাফসীরুল কুরঅান মহা-সম্মেলন চলবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জাউয়া মাদ্রাসার মুহতামিম মুফতি শায়খ আব্দুস সুবহান। মহা-সম্মেলন তাফসীর পেশ করবেন, সুনামগঞ্জের স্বনামধন্য শায়খুল হাদিস আল্লামা শায়খ নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী, মাওলানা লুকমান সাদী ঢাকা, জাউয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা সাঈদ আহমদ ছাতকী, এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম দেশ ও জাতীর কল্যাণে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।
কপলা বাজার হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, এলাকার সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।






























