ছাতক ও দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের নির্বাচনী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনাগঞ্জের ছাতকে খেলাফত মজলিসের প্রাক নির্বাচনী যৌথসভায় ২০ দলীয় জোটের কেন্দ্রিয় নেতা ও খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন বলেছেন, আ’লীগ জনগণের মৌলিক অধিকার হরণ করে নিজেরা আবারো অবৈধ পন্থায় ক্ষমতায় যেতে চাইছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের মানুষ আগামী দিনে আ’লীগকে প্রতিহত করবে।
তিনি বলেন, বতর্মান সরকার নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিতে চায়না। তারা জানে দেশে সঠিক নির্বাচন হলে তাদের ভরাডুবি নিশ্চিত হবে। আর ক্ষমতায় যেতে পারবেনা। তিনি আরোও বলেন, ছাতক দোয়ারাবাজার আসনে ২০দলীয় জোটের মনোনয়ন পেতে খেলাফত মজলিসের গ্রীণ সিগনাল পেয়ে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। এ আসনে খেলাফত মজলিস সুসংগঠিত। এখন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। ২০দলীয় জোটের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের কাংখিত উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবো। তিনি বৃহস্পতিবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাতক পৌর শহরের শাহ ওয়ালী উল্লাহ একাডেমী মিলনায়তনে ছাতক দোয়ারাবাজার দুই উপজেলার খেলাফত মজলিসের নির্বাচনী প্রাক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মাওলানা আকিক হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আক্তার হোসাইন, সহসভাপতি মাওলানা জসিম উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান প্রমূখ।






















