১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতক উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : ০৯:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা, সুনামগঞ্জ জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাদমান মাহমুদ সানি, সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান শাওন, কন্ট্রাক্টর কুহিন চৌধুরী ও সহিদুল ইসলামকে নৌ-পুলিশের ষড়যন্ত্রমূলক মামলায় আসামী করে গ্রেফতার ও হয়রানি করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর দেব, উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, অতুল দেব, ছাতক উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাপন, সহ-সভাপতি আব্দুস সালাম, মাফিজ আলী, জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক ইসতিয়াক তানভীর, এটিএম তারেক, এমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জু মিয়া, কোষাধ্যক্ষ খায়রুল হুদা, দফতর সম্পাদক সাগর তালুকদার, প্রচার সম্পাদক শাহরিয়ার তারেক, ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান সাদিক, বার্ষিকী সম্পাদক আব্দুল্লাহ সনি, সমাজসেবা সম্পাদক আমিনুল হক, সদস্য বলরাম দেব, আব্দুল হক, কৃপেশ চন্দ, মতিউর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, নৌ-পুলিশের দায়েরী পরিকল্পিত একটি ষড়যন্ত্রমূলক মামলায় বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠনের উপদেষ্টা, যুগ্ম সম্পাদক ও এক কনট্রাক্টরকে গ্রেফতার করা হয়েছে। হয়রানি করা হচ্ছে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকসহ আরেক কনট্রাক্টরকে। নেতৃবৃন্দ নৌ-পুলিশের মামলা দায়ের, গ্রেফতার ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকৃত আসামীদেরকে আড়াল করতেই নৌ-পুলিশ এহেন ঘটনা ঘটিয়েছে। তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে মামলাটি একটি নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্তের দাবি জানান। নেতৃবৃন্দ নৌ-পুলিশের দায়ের করা এ হয়রানিমূলক মামলার বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতক উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

Update Time : ০৯:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ আগস্ট ২০২১