ছাতকে পোষ্টার ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় আ’লীগের দু’গ্রুপ মুখোমুখি
- Update Time : ০৬:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক উপজেলা নিবাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর শতাধিক স্থানে পোষ্টার ব্যানার ছিড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে আ’লীগের গ্রুপ এখন মুখোমুখি অবস্থানে। যে কোন সময় পাল্টা পাল্টি সংঘর্ষে আশংকা বিরাজ করছে উপজেলাজুড়েই। উপজেলা নিবাচনকে ঘিরেই আ’লীগের দলীয় তৃণমূল নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। তেমনি দলীয় গ্রুপিং ও কোন্দল ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আধিপ্য বিস্তারকে কেন্দ্র করে এমপি মানিক ও পৌর মেয়র কালাম চৌধুরী গ্রুপের নেতাকর্মীদের মধ্যে গ্রাম পাড়া মহল্লায় পোষ্টার ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। এ উপজেলার পৌর কমিটি ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতি মূলত দুই যুগেরও বেশি সময় ধরে মানিক ও কালামের নেতৃত্বে বিভক্ত হয়। উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীর জয়ের বাধা নিজ দলের বিদ্রোহী প্রার্থী নেতারাই। আওয়ামী লীগের দলীয় প্রাথীর বিরুদ্ধেও তৃণমূল নেতাকর্মীরা প্রকাশ্যে বিরোধিতা করে প্রচার প্রচারনা চালাচ্ছেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে। এনিয়ে ক্ষোভের শেষ নেই তৃণমূল নেতাকর্মীদের মাঝে। এ নিয়ে পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি সমাবেশ প্রচার প্রচারনা মিছিল চলছে। এ উপজেলাতেই চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হচ্ছেন সিলেট বিভাগের শ্রেষ্ট উপজেলা পরিষদে বতমান চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল । তাকে ঠেকাতে গিয়ে দলীয় প্রার্থীর সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান বেসামাল অবস্থা পড়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বতমান চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। তার নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাপক নানা কৌশলে চালিয়ে ভোটারদের মন জয় করছেন। । আ.লীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান উপজেলা নিবাচনে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে ও তৃণমূল নেতাকর্মীদের কোনো ভূমিকাই নেই তার পক্ষেই । আ.লীগ বিদ্রোহী প্রার্থীর বতমান চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের পক্ষে তৃণমূল নেতাকর্মীসহ ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী ও কাজ করছেন বলে অভিযোগ করেন আ’লীগের মনোনিত প্রাথী ফজলুর রহমান । কিন্তু দলীয় প্রাথীর জয়ে বড় বাধা হচ্ছেন দলের বিদ্রোহী প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল। ফজলুর রহমানকে ঠেকাতে দলের বড় অংশ চলে গেছেন অলিউর রহমান চৌধুরী বকুলের পক্ষে। নিবাচন যতই দিন ঘনিয়ে আসছে ততই কাপ পিরিছ মাকার পাল্লা ভারি হচ্ছেন। উপজেলা আ.লীগ নির্বাচনকে কেন্দ্র করে দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন। উপজেলা আ.লীগের এমপি মানিক পক্ষে একটি অংশ দলীয় প্রার্থী ফজলুর রহমানের বিপক্ষে চলে গেছেন বিদ্রোহী প্রাথী অলিউর রহমান চৌধুরী বকুলের পক্ষে। তবে সাংসদ মুহিবুর রহমান মানিক বোনের জামাই দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় বেকায়দায় পড়েছেন এমপি। বিদ্রোহী প্রাথী অলিউর রহমান চৌধুরী পক্ষে ছাত্রলীগ,যুবলীগসহ অঙ্গসংঠন তাকে সমর্থন দিয়ে নির্বাচনে প্রচার মিছিল করে যাচ্ছেন।
এদিকে তৃণমূল নেতাকর্মীরা দলীয় মনোনিত প্রাথীর বিপক্ষে বিদ্রোহী প্রাথীর পক্ষে চলে যাবার কারনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন আ.লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ফজলুর রহমান । আ’লীগের দলীয় প্রাথীর চেয়ে বিদ্রোহী প্রাথীর প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন।এছাড়া ছৈলাআফজলাবাদ, দক্ষিন খুরমা, দোলারবাজার, ভাতগাও ও কালারুকাসহ ৫টি ইউনিয়নে শতাধিক গামে আ’লীগের বিদ্রোহী অলিউর রহমান চৌধুরী বকুলের পোষ্টার ব্যানার ছিড়ে ফেলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তার বড় ভাই আশরাফুর রহমান চৌধুরী





























