ছাতকে ৫ কিলোমিটার ভাঙ্গা পাকা রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার
- Update Time : ০৩:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দনগর থেকে বিন্দোদপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে। অাজ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকার শতাধিক যুবক খানা-খন্দকে ভরপুর এ সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামত করে। ৫ কিলোমিটার সড়কটি খানা-খন্দকে পরিপূর্ণ থাকায় স্থানীয় জনগনের ভোগান্তির শেষ ছিল না।
গোবিন্দগঞ্জ সৈয়দ গাও ইউপি সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, নানু মিয়া, শাকিল, আরজু মিয়া, সায়েদুর রহমান, সিরাজ উদ্দিন, মাহমুদ আলী মেম্বার, কামাল আহমদ, মিলন মেম্বার সহ ব্যক্তিদের আর্থিক সহযোগীতায় ইট, কংক্রিট ও সুরকি ক্রয় করে রাস্তা মেরামত করেছেন। ছৈলা আফজলাবাদ ও গোবিন্দগঞ্জ সৈয়দগাও ইউনিয়নের ১৫ টি গ্রামে যান চলাচলে অনুপযোগি ৫ কিলোমিটার সড়ক সংস্কার করে যান চলাচলে উপযোগি করে তোলেন শতাধিক যুবক। এর আগেও কয়েক বার স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের করা হয়। কিন্তু সরকারে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোন লাভ হয়নি।
সংস্কার কাজে উপস্থিত থেকে কোদাল হাতে নিয়ে এলাকার যুবকদের বিভিন্ন সহযোগীতা ও উৎসাহ প্রদান করেন রিহাব উদ্দিন, রাসেল আহমদ, আব্দুল্লাহ, ইব্রাহিম আলী, আবু বক্কর, সুহেল আহমদ, জুনাইদ আহমদ, মাজেদ আলী, রুবালে আহমদ প্রমুখ।





























