০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ৪ নৌ-চাঁদাবাজ গ্রেফতার

  • Update Time : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের সুরমা নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নদীপথে চাঁদাবাজির খবর পেয়ে ছাতক থানা পুলিশের এক অভিযানে রাসেল মিয়া, কবির হোসেন, ইমাদ হোসেন জনি ও আলী আহমদকে গ্রেফতার করা হয়েছে। তারা সুরমা নদীর মধ্যখান থেকে মালবাহী বার্জ-কার্গো, বাল্কহেড নৌকা থেকে চাঁদা আদায় করা অবস্থায় তাদেরকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। একটি বাল্কহেড নৌকা থেকে আদায়কৃত ৯’শ টাকা, দু’টি রশিদ বহি ও একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল মিয়া পৌর শহরের মন্ডলীভোগ এলাকার মৃত গোলাম রহমানের পুত্র, কবির হোসেন শারফিন নগর গ্রামের আরব আলীর পুত্র, ইমাদ হোসেন জনি সিকন্দরপুর গ্রামের কছির উদ্দিনের পুত্র ও আলী আহমদ গনেশপুর-নোয়াগাও গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র।

ছাতক থানার এসআই লিটন বাদী হয়ে এদের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা (নং-৩৩, তাং-২৭.০৮.২০ইং) দায়ের করেছেন। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ৪ নৌ-চাঁদাবাজ গ্রেফতার

Update Time : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০