ছাতকে ১২ টি মামলার পলাতক আসামী ডাকাত সর্দার রফু মিয়া গ্রেফতার
- Update Time : ১০:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকসহ বিভিন্ন থানায় দায়ের করা ১২ টি মামলার পলাতক আসামী ডাকাত সর্দার রফু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির মোবাইলফোন সহ সুনামগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম’র সহযোগিতা নিয়ে মঙ্গলবার সুনামগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করেন। গোবিন্দগঞ্জ বাজারে স্বর্ণের দোকান ডাকাতি মামলা সহ ১২টি ডাকাতি মামলা রয়েছে ডাকাত সর্দার রফু মিয়া (৩২)’র বিরুদ্ধে। সে জগন্নাথপুর থানার লাউতলা-গাংপাড় (নতুন বাড়ী) গ্রামের মৃত মাসুক মিয়ার পুত্র। পুলিশ জানায় সিলেট বিভাগের সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, মৌলভবাজার সহ সুনামগঞ্জ সদর, দক্ষিন সুনামগঞ্জ, জগন্নাথপুর এবং ছাতক থানায় তার বিরুদ্ধে ১২ টি ডাকাতি, দস্যুতা সহ অস্ত্র মামলা রয়েছে। সে সম্প্রতি ছাতক উপজেলার একটি বাড়ীতে ডাকাতি করে খুন করার পরিকল্পনা করেছিলো। লন্ডনে বসবাসরত একটি পরিবারের সাথে এ ব্যাপারে সে কন্টাক্ট করেছিলো বলে পুলিশ জানিয়েছে। ডাকাত সর্দার রফু মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ শেখ নাজিম উদ্দিন।





























