ছাতকে ১২৫ পরিবারের মধ্যে মুজিব বর্ষের ঘর প্রদান
- Update Time : ০৭:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ আগস্ট ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: দেশের ১২টি জেলার ১২৩ উপজেলাকে গৃহ ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে বুধবার সকালে দেশের ২২ হাজার ১০১ ভুমিহীন পরিবারকে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তরকালে তিনি এ ঘোষণা দেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২, প্রকল্পের আওতায় এসব জমির দলিল সহ পাকা ঘরের চাবি উপকার ভোগীদের কাছে পৌঁছে দেয়া হয়।
এসময় প্রধানমন্ত্রীর সভায় যুক্ত হয়ে ছাতক উপজেলায় চতুর্থ পর্যায়ের ১২৫ পরিবারের মধ্যে পাকা ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভুমি)মোঃ ইসলাম উদ্দিন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আফছার আহমদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ।
বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান,প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ প্রমুখ।
এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ভেটেরিনারি সার্জন ইমান আল হুসাইন, কৃর্ষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ফায়জুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,পল্লী জীবিকায়ন কর্মকর্তা নির্মল কুমার,তথ্য কর্মকর্তা সাবিহা মোস্তারী, একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, উপ-সহকারী ভুমি কর্মকর্তা রেবুল কুমার দাস, ইউপি সদস্য তাজ উদ্দিনসহ কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।



















