০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে হেফাজতের বিক্ষোভ মিছিলে পুলিশের গাড়িতে হামলায় গ্রেফতার ১০, আসামি শতাধিক

  • Update Time : ১১:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: আল্লামা মামুনুল হক গ্রেফতারের প্রতিবাদে ছাতকের কালারুকা-রাজাপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে মামুনুল হক সমর্থকরা। রোববার রাতে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে এসময় মিছিলকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো শতাধিক লোকজনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালেহ আহমদ, কামাল উদ্দিন, নেছার উদ্দিন, হেলাল উদ্দিন, সাদিকুর রহমান তালুকদার, আব্দুর রহমান, অশিউর রহমান, তালহা আহমদ ও এবাদুর রহমান। তারা সকলেই রাজাপুর গ্রামের বাসিন্দা। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে হেফাজতের বিক্ষোভ মিছিলে পুলিশের গাড়িতে হামলায় গ্রেফতার ১০, আসামি শতাধিক

Update Time : ১১:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১