ছাতকে হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েল ফেয়ারের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
- Update Time : ১২:৫১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সচেতন হবো সচেতন করবো, গড়বো সমাজ গড়বো দেশ” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে হিউম্যানিটি অব সোশ্যাল ওয়েল ফেয়ারের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার প্রায় ১৭৫জনকে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয়। এসময় মুরব্বি সমুজ আলী, মাওলানা আবদুল মন্নান, শায়েখ মাওলানা রেদ্বওয়ান হোসাইন, মাস্টার তারেক আহমদ, জসিম আহমদ, নয়ন আহমদ, সংগঠনের কার্যকরি সদস্য হাফেজ রফিকুল ইসলাম, আহমেদ জুনেদ, উজ্জল দত্ত, সাব্বির আহমদ ইমন, মুহিবুর রহমান রেজা, শিমুল আহমদ, এহসানুল হক রাজন, জুবায়ের আহমদ, আহবাব হোসাইন সানি, আবদুল কাইয়ুম অপু, সৈকত দাশ, ফয়সাল আহমদ, সালেহ আহমদ, মাশহুদ আহমদ মাসুদ, ইমন, আকলিমা বেগম ও মিতা বেগমসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।





























