০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে হাসপাতালে ম্যাটারনিটি ওয়েটিং হোমের উদ্বোধন করেছেন এমপি মানিক
- Update Time : ০১:১৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বিশেষায়িত ইউনিট ম্যাটারনিটি ওয়েটিং হোমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করেন, সুনামগঞ্জ -৫, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, ডাঃ ফাতেমাতুজ জোহরা, খুরমা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল প্রমুখ। এ সময় হাসপাতালের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


























