০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে হামলার ঘটনায় ৫ হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা

  • Update Time : ০১:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে হামলার ঘটনায় ৫ হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ছাতক থানায় এ মামলা দায়ের করেন হামলার শিকার ছোট কেজাউরা গ্রামের মনির উদ্দিন। চরমহল্লা ইউনিয়নের কেজাউরা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আমির হোসেন,কবির হোসেন, দিলোয়ার হোসেন,ইমরান হোসেন ও তৈয়ব আলীর ছেলে জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় এ মামলা (নং০৩) দায়ের করেন তিনি।

জানাগেছে গত ২৩ ডিসেম্বর মনির উদ্দিনের বাড়িতে হামলা করে তার বসত ঘর ভাংচুর ও মনির উদ্দিন এবং তার স্ত্রী মিনারা বেগম, ছেলে শফিকুল ইসলামকে মারপিট করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
মামলা সুত্রে জানাযায় প্রতিপক্ষের আমির হোসেন, দিলোয়ার হোসেনরা-মনির উদ্দিনের বাড়ির বরন্ডি থেকে জোর পুর্বক বাঁশ কাটতে গেলে তারা আপত্তি জানায়।

এ সময় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে মনির উদ্দিনের বসত ঘরে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা মারপিট করে মনির উদ্দিনের স্ত্রী মিনারা বেগমকে গুরুতর আহত করে। মনির উদ্দিন ও তার ছেলে শফিকুল ইসলাম, মিনারা বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপর ও হামলা করা হয়। গ্রামের লোকজন হামলায় আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত মিনারা বেগমের অবস্থা আশংকা জনক হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর মিনারা বেগম কিছুটা সুস্থ হয়েছেন।

এ ঘটনায় হামলাকারী ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মনির উদ্দিন। মামলা দায়েরের পর থেকে মনির উদ্দিন ও তার পরিবারের লোকজনকে বার বার প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন। মনির উদ্দিন বর্তমান অবস্থায় পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।একাধিক হুমকি দামকির পর গত ৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জ আদালতে নিজেদের নিরাপত্তার জন্য মনির উদ্দিন আরো একটি মামলা দায়ের করেছেন।

কেজাউরা গ্রামের সামছু মিয়া জানান,মামলার সকল আসামিরা উগ্র প্রকৃতির লোক। তারা সব সময় জোর দখল,মারামারিসহ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। তাদের কারণে গ্রামে অশান্তির সৃষ্টি হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে হামলার ঘটনায় ৫ হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা

Update Time : ০১:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩