ছাতকে হাজী সামছুদ্দিন আহমদের দাফন সম্পন্ন হয়েছে
- Update Time : ০৮:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার বাসিন্দা, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সমাজ সেবক, শিক্ষানুরাগীও প্রবিণ ব্যবসায়ী হাজী সামছুদ্দিন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহি রাজিউন)। হাজী সামছুদ্দিন আহমদ বাগবাড়ি গ্রামের দানশীল ব্যক্তিত্ব, সাবেকএমএলএ মরহুম আবুল মহসিন বট মিয়ার ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র,১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বেলা ২:০০ ঘটিকার সময় মরহুমের নামাজে জানাজা বাগবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। জানাজা শেষে বাগবাড়ি পঞ্চাইতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজা পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, মহুমের পুত্র সুফিয়ান আহমদ ও জসিম উদ্দিন সালমান।
মরহুমের জানাজায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, হাজী ছালেক মিয়া, ইরাজ মিয়া, রশিদ আহমদ খছরুসহ জনপ্রিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃ্ন্দ, ব্যবসায়ী নেতৃবৃ্ন্দ, সাংবাদিক, বাগবাড়ি গ্রাম এবং এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।























