১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে ওয়াশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Update Time : ০৫:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে ওয়াশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে বেসরকারি সংস্থা আইডিয়া’র উদ্যোগে এবং প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিস প্রকল্পের আওতায় এ ওয়াশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় সরকার প্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটি ও আইডিয়া প্রকল্পের কর্মীদের নিয়ে বিদ্যালয়ে ওয়াশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে এবং প্রকল্পের ব্যবস্থাপক আবুল কালাম আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আজিজুল হক। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহুর আলী,প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়,সমাজ কর্মী হোসাইন আহমদ।

ক্যাম্পেইনের মুল বিষয়বস্তু নিয়ে গল্প ও ডকুমেন্টারি উপস্থাপন করেন আবুল কালাম আজাদ।এরপর স্থানীয় শিল্পী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা পালা গান পরিবেশন করেন। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে অনুষ্টানটি উপভোগ করেছে।

হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে আইডিয়া’র উদ্যোগে এবং প্রমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিস প্রকল্পের আওতায় অত্যাধুনিক স্যানিটেশন কমপ্লেক্স বাস্তাবায়ন করেছে ওয়াটার এইড। গত ২৮ আগষ্ট হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের স্যানিটেশন কমপ্লেক্সের উদ্ভোধন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ে ওয়াশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ০৫:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩