ছাতকে হাওর এরিয়া অন্তর্ভুক্ত ইউনিসেফের এএলপি প্রকল্পের অবহিত করণ সভা
- Update Time : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ইউনিসেফের অর্থায়নে “মার্কেট ড্রাইভেন স্কিল ট্রেনিং এন্ড জব প্লেসমেন্টস ফর দ্যা আউট অফ স্কুল এডলেসেন্টস লিভিং ইন হাওড় এরিয়া”এর এএলপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (২১জুন) সকাল ১২ টায় এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী ।
বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী,ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব,উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ,ঈমাম মাওলানা নুরুল হক,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,সাংবাদিক সাকির আমিন,সাজ্জাদ মাহমুদ মনির,ইউপি সদস্য সাজ্জাদুর রহমান,সমরুজ আলী,আফিয়া বেগম রেখা প্রমুখ। সভা পরিচালনা করেন প্রকল্পের মোছাবেবর রহমান। প্রকল্পের মুল বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন প্রকল্পের কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার আব্দুর রব।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ,জালাল আহমদ, প্রকল্পের ফাইনানন্স ম্যানেজার মাসুদ রানা খান,তাজ মামুদসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সদস্য-সদস্যা, ঈমাম-মুয়াজ্জিন, কর্মকর্তা ও সুধীজন।
























