০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে হত্যা মামলার অারো ৪ অাসামী গ্রেফতার
- Update Time : ০৪:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশে একদল পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গোবিন্দগঞ্জে ইয়াকুব আলী হত্যা মামলার আরো ৪ অাসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে, থানার এসআই হাবিবুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এএসআই হেলাল মোল্লা, এএসআই ইলিয়াস আলীর সহযোগীতায় একদল পুলিশ ছাতক ও বিশ্বনাথ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াকুব আলী হত্যা মামলার ঘটনায় জড়িত আসামী জুয়েল মিয়া (৩০), বখলু মিয়া (৩৫), শুক্কুর আলী (৬০), আলী আহম্মদ ঠান্ডা মিয়া (৫৫)কে গ্রেফতার কর হয়। গ্রেফতারকৃত অাসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরণ করা হয়েছে।





























