১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেত্রীর মৃত্যু

  • Update Time : ০৫:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হাসান আহমদ, ছাতক :: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রত্না বেগম (৩০) নিহত হয়েছেন। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ছাতক উপজেলার কৈতক ব্রিজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্যও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা।
তিনি জানান, রাত ৯ টার দিকে সিলেট নগরীর রাজার গলিস্থ নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটর সাইকেল যোগে ছাতক উপজেলার কৈতক যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। যাত্রা পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে রত্না বেগম গুরুতর আহত হন।
পরে রত্না বেগম ও তার ছেলেকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রত্না বেগমকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি রত্না বেগম বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। তবে ফলাফলে সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরে যান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেত্রীর মৃত্যু

Update Time : ০৫:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮