০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে স্মরণ সভায় এমপি মানিক: কোনো ষড়যন্ত্রই ছাতক-দোয়ারার উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবেনা

  • Update Time : ১২:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক-দোয়ারা বাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ন্যায় ছাতক-দোয়ারায় অভুতপুর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সড়ক ও রেলপথ উন্নয়নে নেয়া হয়েছে সময়োপযোগী পরিকল্পনা ও পদক্ষেপ। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই চলমান এই উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবেনা। সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নুরুজ্জামান ও ফয়জুল ইসলাম মুকুল এর যৌথ পরিচালানায় শুক্রবার বিকেলে কৈতক এলাকার একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত প্রয়াত হাজি জুনেদ আহমদ (মুক্তিযুদ্ধে পাক কারাবন্দী), শামসুদ্দিন শিশু মিয়া চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা রমাকান্ত দস্তিদার ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক আরো বলেন, প্রয়াত নেতৃবৃন্দ ছিলেন নিঃস্বার্থ সমাজসেবক। তাদের অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জজকোর্টের জিপি এডঃ রাজ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সেলিম সিদ্দীকি, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, মোজাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শামসুজ্জামান রাজা, অধ্যক্ষ মাহমুদ আলী, অধ্যাপক নাজমুল হক, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, দবিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান সেলিম, কাজি আব্দুল করিম, ফয়জুল বারী, আসক উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, ছাতক উপজেলা সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল, প্রয়াত শামসুদ্দিন শিশু মিয়া চেয়ারম্যান’র সন্তান খালেদ আহমদ, রমাকান্ত দস্তিদারের সন্তান রিংকু দস্তিদার, সিরাজুল ইসলাম’র সন্তান মাইদুল ইসলাম।স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে স্মরণ সভায় এমপি মানিক: কোনো ষড়যন্ত্রই ছাতক-দোয়ারার উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবেনা

Update Time : ১২:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১