ছাতকে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন জেলা জোনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
- Update Time : ০৬:২২:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা জোনের উদ্যোগে ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্ত দাতাদের তালিকা করা হয়েছে। শনিবার দিনব্যাপি শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্ত দাতাদের তালিকা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা আশরাফুর রহমান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, শিক্ষক মফিজ উদ্দিন, ব্যবসায়ী আখতার হোসেন, কুহিন চৌধুরী, সাগর তালুকদার। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা জোনের সভাপতি শাওন আহমদের সভাপতিত্বে এবং মাস্টার মানিক মিয়া লিটু, জাহেদ আহমদ, জুবায়েদ আহমদ ও রাফি মিয়া’র যৌথ পরিচালনায় রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্ত দাতাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে বিনামূল্যে ২শ ৯৮ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে এবং স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ১শ ৫৭ জনের তালিকা তৈরি করা হয়েছে। এসময় হৃদপিন্ড সিলেটের ফাউন্ডার জাহাঙ্গির আলম, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা জোনের সাধারণ সম্পাদক মাহিব আহমদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, মেহেদী হাসান, আতাউর রহমান সোহাগ, আব্দুল্লাহ সনি, সহ-সভাপতি শাহরিয়ার অভি, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন আহমদ, সামিউল আলম, রাইসান ইভান নয়ন, সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমদ মাহিদ, সাদিক আহমদ, সহ-প্রচার সম্পাদক শিফাত চৌধুরী, ইশতিয়াক আম্বিয়া রায়হান, ওহি আম্বিয়া, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, ব্লাড ডোনার বিষয়ক সম্পাদক সাঈদ আহমদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রাবন্তী দাস মিতু, সদস্য সকুল রেজা, ফজলে রাব্বি, কাদির বিল্লাহ, নাঈম আহমদ, রাফি আহমদ, দুর্জয় দাস, বাধন পাল, ইরফান মাহমুদ, নয়ন আহমদ, রাকিব উদ্দিন, মৌরি মৌ প্রমূখ উপস্থিত ছিলেন।





























