ছাতকে স্বেচ্ছাসেবকলীগের ৩১জুলাইয়ের সম্মেলনের স্থান পরিবর্তন
- Update Time : ০৮:০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া :: সুনামগঞ্জের ছাতকে স্বেচ্ছাসেবকলীগের অনুষ্ঠিতব্য সম্মেলনের স্থান পরিবর্তন করা হয়েছে। রাজনৈতিক সংঘাত সৃষ্টি হওয়ার আশংকায় স্থান পরিবর্তন করা হয়েছে বলে একটি সুত্র জানিয়েছে। পূর্ব ঘোষিত মতে উপজেলা মিলনায়তনে ৩১ জুলাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায় জানান, নির্ধারিত সময়েই স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা মিলনায়তনে পর্যাপ্ত আসন না থাকায় স্থান পরিবর্তন করে কালারুকা জয়েন্ট কনভেনশন হলে নেয়া হয়েছে। কারো হুমকী বা ভয়ে নয়-আগত নেতাকর্মীদের বসার আসন নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হয়েছে। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, রাজনৈতিক সভা-সমাবেশ করার জন্য সরকারী অডিটোরিয়াম ভাড়া দেয়া হওয়া ঠিক নয়। এখানে সরকারী প্রোগ্রাম ছাড়া আর কোন সভা-সম্মেলন করার সুযোগ নেই। স্বেচ্ছাসেবকলীগ একটি রাজনৈতিক দল। তাদের সম্মেলন অন্যত্র করার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এখানের রাজনৈতিক পরিস্থিতি। সম্মেলনকে ঘিরে এখানে আওয়ামীলীগের বিবদমান দু’গ্র“পের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। একপ সম্মেলন করার সিদ্ধান্তে অটল রয়েছে, আর অন্য প একতরফা সম্মেলন প্রতিহত করার ঘোষনা দিয়েছে। এনিয়ে দীর্ঘদিন পর আবারো মুখোমুখী অবস্থান করছে আওয়ামীলীগের বিবদমান দু’গ্র“প। শুক্রবার (২৮জুলাই) সম্মেলন প্রতিহত করতে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী নেতৃত্বাধীন গ্র“পের পে শহরে বিক্ষোভ মিছিল করবে বলে একটি সুত্র জানিয়েছে।






















