০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত
- Update Time : ০৪:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী ও তার স্ত্রী-সন্তানসহ নতুন ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ১৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার কৈতক ২০শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোজহারুল ইসলাম। জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে এ নিয়ে উপজেলায় মোট ৩৮৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০৭ জন। নতুন আক্রান্তরা শহরের মন্ডলীভোগ এলাকা, লাফার্জ-সুরমা এলাকা ও দোলারবাজার এলাকার বাসিন্দা।





























