১০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে স্বামী শ্রীঘরে

  • Update Time : ০৩:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে মাদক সেবনের প্রতিবাদ করায় স্বামীর দা’ এর আঘাতে স্ত্রী রুশনা বেগম (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইস্থকোনা গ্রামে। এঘটনায় স্থানীয় লোকজন রুশনা বেগমের নেশাগ্রস্থ স্বামী আব্দুল জলিলকে দা’ সহ আটক করে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে সৌপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিল প্রতিদিনই নেশাগ্রস্থ অবস্থায় ঘরে এসে স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। মঙ্গলবার সকালে মাদকের বিষয়ে স্বামী-স্ত্রীর বাকবিত-ার এক পর্যায়ে আব্দুল জলিল ধারালো দা’ দিয়ে মাথায় ও পায়ে আঘাত করলে গুরুতর আহত হয় রুশমা বেগম। আব্দুল জলিল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বৈশবেরগাঁও গ্রামের তজম্মুল আলীর পুত্র। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বলেন, এ ঘটনায় আহত রুশনা বেগমের মা বাদী হয়ে মেয়ের জামাই আব্দুল জলিলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে স্বামী শ্রীঘরে

Update Time : ০৩:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮