ছাতকে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে মানববন্ধন
- Update Time : ০৫:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে উপজেলা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শহিদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ‚ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ‚ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন‚ আ’লীগ নেতা চান মিয়া চৌধুরী‚ আফজাল হুসেন‚ মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা‚ গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি আ’লীগের সভাপতি হাজী মখলিছ আলী‚ সহ-সভাপতি ফারুক আহমদ সরকুম‚ ছৈলা আফজালাবাদ ইউপি আ’লীগের সভাপতি ফিরোজ আলী মেম্বার‚ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন‚ ভাতগাও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত‚ আফতাব উদ্দিন‚ সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়‚ সদস্য আব্দুল হান্নান আঙ্গুর সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরণ‚ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জয়নাল আবেদীন‚ সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান আঙ্গুর‚ অর্থ সম্পাদক আরজ আলী‚ উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবু সামা রাসেল‚ রাসেল আহমদ‚ সাকের রহমান বাবুল‚ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম‚ কবির আহমদ সেবুল‚ সাংগঠনিক সম্পাদক ময়নুল হক‚ মঞ্জুর আলম‚ কৃপেশ চন্দ‚ রাসেল হুসেন‚ এনামুল হক এনাম‚ সানোয়ার হুসেন‚ কৃষি বিষয়ক সম্পাদক শফিক মিয়া‚ গ্রন্থনাও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান‚ পরিবেশ বিষয়ক সম্পাদক এম এইচ মিজান‚ উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মোনায়েম হুসেন‚ বকুল মিয়া‚ আবু বক্কর‚ বিক্রম আহমদ উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হুসেন রাজ ছাত্রলীগ নেতা দ্বীনুল ইসলাম শ্যামল‚ হাফিজুর রহমান‚ লুত্ফুর রহমান লিটন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন যুবলীগ‚ সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ১৫ ও ২১ শে আগস্টের সকল আসামিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করার দাবি জানানো হয়।



















