ছাতকে সুড়িগাঁও মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে শীতার্থদের পাশে এগিয়ে আসার আহবান- মাওঃ আখতার হুসাইন আতিক
- Update Time : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় সামাজিক সংগঠন হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, কপলা বাজারের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক বলেছেন, প্রচণ্ড শীতের প্রভাবে দরিদ্র শ্রেণির মানুষ বিষম কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। তাই মানবতার মহৎ কল্যাণে সামর্থ্যানুযায়ী সবাইকে দরিদ্র-অসহায় শীতার্থদের পাশে এগিয়ে আসার আহবান জানিয়ে মাদরাসার উন্নয়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। ছাতক উপজেলার সুড়িগাঁও আল-ফুরক্বান হাফিজিয়া মাদরাসার ছাত্র/ছাত্রীদের মধ্যে শনিবার (২২ ডিসেম্বর) সিলেটের এক বিশিষ্ট ব্যবসায়ীর অর্থায়নে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আখতার হুসাইন আতিক উপরোক্ত কথাগুলো বলেন।
সুড়িগাঁও আল-ফুরক্বান হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা নূর আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার নায়েবে মুহতামিম হাফিজ শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রকিব, মাওলানা জুনাইদ আহমদ, হাফিজ মুহি উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি





























